Class 2 | English For Today 2026 | (Page 79) Unit - 8 | Lesson - 3: My Father | বাংলা ব্যাখ্যা ও উত্তর | দ্বিতীয় শ্রেণি ইংলিশ ফর টুডে ২০২৬
আসসালামু আলাইকুম! ছোট-বড় সবার ইংরেজি শেখার জন্য আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে। স্পোকেন ইংলিশ চর্চা করতে ও নিজেকে দক্ষ করে তুলতে আজই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে:
বি:দ্র: সকল শ্রেণির ইংরেজি বইয়ের সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ:
A. What do you see in the picture?
What (হোয়াট) — কী।
See (সী) — দেখা।
Picture (পিকচার) — ছবি।
নির্দেশনাটির অর্থ: ছবিতে তুমি কী দেখছো?
(ছবিতে একজন কৃষককে মাঠে কাজ করতে দেখা যাচ্ছে। তার মাথায় একটি লাল গামছা বাঁধা এবং পাশে একটি ছাতা রাখা আছে। নিচের ছবিতে তাকে বাড়িতে রান্না ও সবজি কাটায় সাহায্য করতে দেখা যাচ্ছে।)
B. Read the text below.
My Father (আমার বাবা)
My father's name is Akbar Ali. (আমার বাবার নাম আকবর আলী।)
He is a farmer. (তিনি একজন কৃষক।)
He has no land to cultivate. (চাষাবাদ করার মতো তার নিজস্ব কোনো জমি নেই।)
He works on others' land. (তিনি অন্যদের জমিতে কাজ করেন।)
He helps my mother at household chores. (তিনি আমার মাকে ঘরের কাজে সাহায্য করেন।)
He takes care of all the family members. (তিনি পরিবারের সকল সদস্যের যত্ন নেন।)
He looks after our animals too. (তিনি আমাদের পশুদেরও দেখাশোনা করেন।)
C. Ask and answer the following questions.
Following questions (ফলোয়িং কোয়েশ্চেনস) — নিচের প্রশ্নগুলো।
নির্দেশনাটির অর্থ: নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও।
প্রশ্ন ও উত্তর (Questions and Answers):
১. What's the name of Mita's father? (মিতার বাবার নাম কী?)
উত্তর: Mita's father's name is Akbar Ali. (মিতার বাবার নাম আকবর আলী।)
২. What does he do? (তিনি কী করেন?)
উত্তর: He is a farmer. (তিনি একজন কৃষক।)
৩. Where does he work? (তিনি কোথায় কাজ করেন?)
উত্তর: He works on others' land. (তিনি অন্যদের জমিতে কাজ করেন।)
৪. How does he help her mother? (তিনি তার মাকে কীভাবে সাহায্য করেন?)
উত্তর: He helps her mother at household chores. (তিনি তার মাকে ঘরের কাজে সাহায্য করেন।)
সকল শব্দার্থ (Word Meanings):
Father (ফাদার) — বাবা।
Farmer (ফার্মার) — কৃষক।
Cultivate (কালটিভেট) — চাষ করা।
Others (আদার্স) — অন্যরা।
Household chores (হাউসহোল্ড চোরস) — ঘরের কাজ।
Member (মেম্বার) — সদস্য।
Looks after (লুকস আফটার) — দেখাশোনা করা।
আসসালামু আলাইকুম! আমাদের পাবলিক গ্রুপে জয়েন করতে ভুলবেন না:
No comments:
Post a Comment