Class 2 | English For Today 2026 | (Page 96) Unit - 10 | Lesson - 2: The boys and the frogs | বাংলা ব্যাখ্যা ও উত্তর | দ্বিতীয় শ্রেণি ইংলিশ ফর টুডে ২০২৬


 

Class 2 | English For Today 2026 | (Page 96) Unit - 10 | Lesson - 2: The boys and the frogs | বাংলা ব্যাখ্যা ও উত্তর | দ্বিতীয় শ্রেণি ইংলিশ ফর টুডে ২০২৬

আসসালামু আলাইকুম! ছোট-বড় সবার ইংরেজি শেখার জন্য আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে। স্পোকেন ইংলিশ চর্চা করতে ও নিজেকে দক্ষ করে তুলতে আজই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে: https://chat.whatsapp.com/CXtsI1kRf2X48cCCTLDihd

বি:দ্র: সকল শ্রেণির ইংরেজি বইয়ের সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ: facebook.com/gmsirfb এবং ইউটিউব চ্যানেল: youtube.com/gmsir এর সাথেই থাকুন।

পূর্ববর্তী পৃষ্ঠাসমূহের সমাধান: এখানে ক্লিক করুন

বর্তমানে আপনি পড়ছেন Page: 96 (Class 2):

Story Time | The boys and the frogs | Unit - 10 | Lesson - 2


গল্পের প্রথম অংশ (Story Part 1):

১. There is a pond in a village. Some boys are passing by the pond. They look at the frogs in the pond and stop there.

(দেয়ার ইজ আ পন্ড ইন আ ভিলেজ। সাম বয়েজ আর পাসিং বাই দ্য পন্ড। দে লুক অ্যাট দ্য ফ্রগস ইন দ্য পন্ড অ্যান্ড স্টপ দেয়ার।)

একটি গ্রামে একটি পুকুর আছে। কিছু বালক পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। তারা পুকুরের ব্যাঙগুলোর দিকে তাকাল এবং সেখানে থামল।

২. Some frogs are playing in the water. The boys find some stones near the road.

(সাম ফ্রগস আর প্লেয়িং ইন দ্য ওয়াটার। দ্য বয়েজ ফাইন্ড সাম স্টোনস নিয়ার দ্য রোড।)

কিছু ব্যাঙ পানিতে খেলা করছিল। বালকেরা রাস্তার কাছে কিছু পাথর দেখতে পেল।

৩. Taking the stones they begin to throw them at the frogs. They are laughing and clapping.

(টেকিং দ্য স্টোনস দে বিগিন টু থ্রো দেম অ্যাট দ্য ফ্রগস। দে আর লাফিং অ্যান্ড ক্ল্যাপিং।)

পাথরগুলো নিয়ে তারা ব্যাঙগুলোর দিকে ছুড়তে শুরু করল। তারা হাসছিল এবং হাততালি দিচ্ছিল।

৪. But their cruel play kills one of the frogs. The other frogs shout against the killing.

(বাট দেয়ার ক্রুয়েল প্লে কিলস ওয়ান অফ দ্য ফ্রগস। দ্য আদার ফ্রগস শাউট এগেইনস্ট দ্য কিলিং।)

কিন্তু তাদের এই নিষ্ঠুর খেলা একটি ব্যাঙকে মেরে ফেলল। অন্য ব্যাঙগুলো এই হত্যার বিরুদ্ধে চিৎকার করতে লাগল।


ভোকাবুলারি শেখার টেকনিক (Word Meanings):

  • Pond (পন্ড) — পুকুর।

  • Village (ভিলেজ) — গ্রাম।

  • Frog (ফ্রগ) — ব্যাঙ।

  • Stone (স্টোন) — পাথর।

  • Throw (থ্রো) — ছুড়ে মারা।

  • Laughing (লাফিং) — হাসছে।

  • Clapping (ক্ল্যাপিং) — হাততালি দিচ্ছে।

  • Cruel (ক্রুয়েল) — নিষ্ঠুর।

  • Against (এগেইনস্ট) — বিরুদ্ধে।


আসসালামু আলাইকুম! আমাদের পাবলিক গ্রুপে জয়েন করতে ভুলবেন না: https://chat.whatsapp.com/CXtsI1kRf2X48cCCTLDihd


No comments:

Post a Comment